১২৩ বার পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৪৩ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৪৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে ১২৩ বারের মতো এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ দিন ধার্য করেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আজ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এ মামলার আসামিরা হলেন– রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু' তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক আছেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে পিবিআইর তদন্ত শেষ না হওয়াতে আদালতে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আজ প্রতিবেদন জমার দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ এক যুগ পর ২০২৪ সালের ৪ নভেম্বর মামলার তদন্ত দায়িত্ব র‍্যাবের কাছ থেকে পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। এরপরই নতুন করে তদন্ত শুরু করে সংস্থাটি। এর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন তৎকালীন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে প্রপোজ, বিপাকে রুশ যুগল
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে প্রপোজ, বিপাকে রুশ যুগল
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড