রিক্রুটিং এজেন্সির জামানত কমালো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭

বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের ক্ষেত্রে আগে ৫০ লাখ টাকা জামানত হিসেবে পে-অর্ডার দিতে হতো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জামানতের হার কমিয়েছে। এখন থেকে ৩৫ লাখ টাকা জামানতও পে অর্ডারের মাধ্যমে হিসাবে দিতে হবে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫ সংশোধন করে জামানতের অর্থ কমানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এছাড়া বিধিমালায়, এক রিক্রুটিং এজেন্সির সঙ্গে আরেক রিক্রুটিং এজেন্সি যুক্ত হয়ে কর্মী পাঠালে তাকে  ‘অ্যাসোসিয়েট রিক্রুটার’ হিসেবে অভিহিত করা হবে। এর সংজ্ঞায় বলা হয়েছে— এমন নিবন্ধিত রিক্রুটিং এজেন্ট, যিনি অন্য একটি নিবন্ধিত রিক্রুটিং এজেন্টের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে যুক্ত হয়ে ওই এজেন্টের মাধ্যমে বিদেশগামী কর্মীদের নিয়োগ ও সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পাদন করেন।

এক্ষেত্রে কোনও রিক্রুটিং এজেন্ট অপর কোনও রিক্রুটিং এজেন্টকে কর্মী পাঠানোর কাজ প্রক্রিয়াকরণের জন্য অ্যাসোসিয়েট রিক্রুটার হিসেবে নিয়োগ করতে পারবেন। অ্যাসোসিয়েট রিক্রুটারের সঙ্গে বিদেশগামী কর্মীদের চুক্তি থাকতে হবে এবং যদি কোনও রিক্রুটিং এজেন্ট অ্যাসোসিয়েট রিক্রুটার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন— তাহলে জনশক্তি রফতানি ও প্রক্রিয়া সম্পাদনের নিজ নিজ অংশের ক্রেডিট ও দায়-দায়িত্ব মূল এজেন্টের অনুরূপ অ্যাসোসিয়েট রিক্রুটারের ওপরেও বর্তাবে।

এছাড়া লাইসেন্স নবায়নের ক্ষেত্রে অ্যাসোসিয়েট রিক্রুটার যত সংখ্যক কর্মী প্রক্রিয়াকরণ করবেন, তা তার ক্রেডিট হিসেবে গণ্য হবে এবং মূল এজেন্ট নিজ উদ্যোগে যত সংখ্যক কর্মী পাঠাবেন, তা তার ক্রেডিট হিসেবে গণ্য হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী