নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম অভিন্ন হলে পৃথক তালিকাভুক্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম একই হলে সে ক্ষেত্রে প্রার্থীর পিতার নাম, স্বামীর নাম বা মায়ের নাম বিবেচনায় নিয়ে পৃথকভাবে তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এ নির্দেশনায় ইসি জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা (ফরম–৫) প্রস্তুতের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) অনুযায়ী প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে তাদের প্রত্যেকের বিপরীতে বরাদ্দকৃত প্রতীক উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনও নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম একই হয়— তাহলে প্রার্থীর পিতার নাম, স্বামীর নাম বা মাতার নাম বিবেচনায় নিয়ে পৃথকভাবে তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রতীকের ক্রমানুসারও পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হবে।

এই প্রক্রিয়া অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে ফরম–৫ প্রস্তুত ও পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম