রাজধানীতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৬

রাজধানী ঢাকার কদমতলীতে পূর্ব শত্রুতার জের ধরে শাহাব উদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কদমতলীর কুদার বাজার আদর্শ এলাকায় শাহাব উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা শাহাব উদ্দিনের ওপর হামলা চালায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত শাহাব উদ্দিন গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহত শাহাব উদ্দিন জুরাইন মুরাদপুর হাইস্কুল রোড এলাকার বাসিন্দা এমদাদ হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে থাকতেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম