স্ত্রীসহ ভোলার সাবেক এমপি মুকুলের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ১৩:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

দুর্নীতির মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও স্ত্রী জাহানারা ইয়াছমিনের নামে বিভিন্ন ব্যাংকের ৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে এক কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৮৪৪ টাকা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পিয়াস পাল তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আলী আজম মুকুল ও জাহানারা ইয়াছমিন মামলার এজাহারনামীয় আসামি। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম