পেনশন ফাইল আটকে ঘুষ

যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুদকের হাতে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২০

পেনশন ও বেতন সমন্বয়ের নথি আটকে রেখে ঘুষ দাবি করার অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে এক লাখ ২০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৭ জানুয়ারি) দুদকের টিম অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ঘুষের টাকা উদ্ধার করে। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদকের এই কর্মকর্তা জানান, অভিযোগকারী মো. নূরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমের বিরুদ্ধে পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি দীর্ঘদিন আটকে রেখে ঘুষ দাবি করার অভিযোগ করেন। লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করে সত্যতা পাওয়ায় দুদকের অনুমোদনে একটি ফাঁদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে অভিযোগকারীর কাছ থেকে ঘুষের জন্য নির্ধারিত ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইনভেন্টরি প্রস্তুত করা হয়। এরপর ওই টাকা অভিযোগকারীর জিম্মায় দেওয়া হয়।

একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে তার ঘুষ দাবির প্রেক্ষিতে উক্ত অর্থ প্রদান করেন। অভিযোগ অনুযায়ী, আসামি টাকা গ্রহণ করে তার অফিস টেবিলের ডান পাশে থাকা ড্রয়ারে সংরক্ষণ করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুদকের ফাঁদ টিম আসামির কার্যালয়ে অভিযান চালায়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অফিস টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়।

দুদক জানায়, ঘুষ গ্রহণের মাধ্যমে আসামি দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী