ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম সবুর (৪৫)। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। অসুস্থ হয়ে যাওয়ায় গত ৪ জানুয়ারি তাকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি কোন মামলায় বন্দি ছিলেন তৎক্ষাণিকভাবে জানাতে পারেননি কারারক্ষীরা।









