অর্থ আত্মসাৎ মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৬, ২৩:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২৩:২১

অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে করা মামলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে (৬১) কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন।

এর আগে ২০২৫ সালের ২৩ জুন অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে মনিরুলকে কারাগারে রাখার আবেদন করেন দুদক উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালতে তাকে কারাগারে পাঠায়।

এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুলকে গ্রেফতার করে পুলিশ।

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম