অঘোষিত সম্পদের মালিকদের শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকদের ভবিষ্যতে দেশের শাসক হিসেবে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ন্যায়নিষ্ঠ ও সুবিচারভিত্তিক রাষ্ট্র গঠন। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের অবশ্যই ন্যায়নিষ্ঠ হতে হবে।” 

রবিবার (১১ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

শেখ হাসিনার নাম উল্লেখ করে ড. আবদুল মোমেন ২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “আপনাদের মনে করিয়ে দিতে চাই, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় যে সম্পদের বিবরণ দিয়েছিলেন এবং বাস্তবে যা পাওয়া গিয়েছিল, তার মধ্যে বিশাল ব্যবধান ছিল। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করত, তবে নিয়ম অনুযায়ী তখনই তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।”

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্য যাচাইয়ে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “স্বল্প সময়ে দুদকের পক্ষে প্রতিটি হলফনামা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করা কঠিন। আপনারা অনুসন্ধানী সাংবাদিক; কোনও প্রার্থীর সম্পদের বিষয়ে সন্দেহজনক তথ্য পেলে আমাদের জানান। আপনাদের দেওয়া তথ্য আমাদের জন্য বড় সহায়তা হতে পারে। আমরা চাই না, অপ্রদর্শিত সম্পদের মালিকরা আগামী দিনে রাষ্ট্রের শাসক হোক।”

র‍্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি