ফিলিস্তিনের প্রতি সংহতি, বাংলাদেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও গাজার মজলুম জনগণের প্রতি সংহতি প্রকাশে বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জামি’আ ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসায় সেমিনার ও বিশেষ বার্তার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

ফিলিস্তিন ওলামা পরিষদের উদ্যোগে এবং ‘ইন্তিফাদা ফাউন্ডেশন বাংলাদেশ’-এর সহযোগিতায় আন্তর্জাতিক কুদস সপ্তাহের অংশ হিসেবে বাংলাদেশে ‘আল-কুদস গ্লোবাল উইক বাংলাদেশ’ এই কর্মসূচির ডাক দেয়। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করেন ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশ সমন্বয়ক এবং ইস্তাম্বুলের দারুল ফালাহ মাদ্রাসার শিক্ষক রাশেদ কাউসার। 

সেমিনারে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে তৈরি করা বিশেষ বার্তা পাঠ করেন জামি’আ ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার সদরুল মুদাররিস মাওলানা ফারুক আহমেদ। বার্তায় ফিলিস্তিন ও গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং ওলামায়ে কেরামের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং আল-আকসার সুরক্ষা শুধু একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এটি সারা বিশ্বের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের কাছে ফিলিস্তিনের প্রকৃত অবস্থা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে। 

অনুষ্ঠানে বিশ্ব কুদস সপ্তাহে বাংলাদেশিদের দায়িত্ব সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা দেন মাওলানা মাসরুরুল হক। সেমিনারে আরও উপস্থিত ছিলেন লেখক ও কবি সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুফতি শফি উল্লাহ, মুফতি শারাফাত শরীফ এবং দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক। 

সেমিনার শেষে ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের সকল নিপীড়িত মানুষের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জামি’আ ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ইসমাঈল। সপ্তাহব্যাপী এই আয়োজনে ফিলিস্তিন সংহতি বিষয়ক আলোচনা, দোয়া ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 

/এসটিএস/এমকে /এসটি/
সম্পর্কিত
পশ্চিম তীরে গাজার মতো ‘যুদ্ধের’ আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
ডিমের দাম নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
তুচ্ছ ঘটনায় বারবার তিন কলেজের সংঘর্ষ, আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক-ব্যবসায়ী
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত