ত্রুটিবিহীন নির্বাচন নিশ্চিতের আহ্বান ডিএমপি কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা, সে বিষয়ে সতর্ক নজর রাখতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা, সে বিষয়ে পুলিশকে সতর্ক নজর রাখতে হবে।

নিষিদ্ধ কোনও সংগঠন যেন নির্বাচনি পরিবেশ নষ্ট করতে না পারে এবং কোনও ঘটনাকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়েও কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনও ধরনের অভিযোগ না ওঠে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ পেশাদারত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনায় ভূমিকা রাখতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এসএন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ ডিএমপি কমিশনারের
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান 
সর্বশেষ খবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা