নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ২৩:৩৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২৩:৩৭

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রবিবার (২২ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।

ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনও ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে সামনের দিকে আরও এগিয়ে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার  অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ২৯৯ 
সর্বশেষ খবর
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি
৪৪ ঘণ্টার বাড়তি সময়েও ব্যর্থ কপ৩১, হলো না চুক্তি
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট