উত্তরায় নিরাপত্তারক্ষীর শটগান ছিনতাই করে এক ব্যক্তিকে অপহরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৬, ২০:১৭ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৬

রাজধানীর উত্তরা এলাকায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘এলিট ফোর্সে’ কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সেইসঙ্গে যে ব্যক্তিকে তারা নিরাপত্তা দিচ্ছিলেন সেই ব্যক্তিকে নিরাপত্ত অপহরণ করা হয়েছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এলিট ফোর্সের সদস্যরা একজন ব্যক্তিতে নিরাপত্তা দিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে ১২ নম্বর সেক্টর এলাকায় একটি গাড়িতে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় এলিট ফোর্সের সদস্য মাহবুবকে ব্যাপক মারধর করে তার নিরাপত্তায় থাকা একজন ব্যক্তিকে অপহরণ করে। সেইসঙ্গে মাহবুরের শটগানটিও নিয়ে যায়। 

তিনি বলেন, অপহৃত হওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। বেসরকারি এলিট ফোর্সে কর্মরত মাহবুব গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মাহবুরের ছেলে থানায় মামলা করেছেন। 

ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্তে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হবে।

/এসএনকে/এমকেএইচ/
সম্পর্কিত
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
সর্বশেষ খবর
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা