রাজধানী ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।