শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটের শুনানি সোমবার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ২১:৫৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৫৪

দীর্ঘ ২৮ বছর পর হতে যাওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন। 

রিট আবেদনটি শুনানির জন্য আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

আবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব ধরনের অভ্যন্তরীণ নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠান করা আইনসঙ্গত নয়। এর আগে ছাত্রদলসহ কয়েকটি ছাত্র সংগঠনও ইসির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে। 

এদিকে আইনি লড়াইয়ের মধ্যেই শাকসু নির্বাচনের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত ৯টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি নির্বাচন কমিশন সব নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়ায় প্রচারণায় বিঘ্ন ঘটেছিল। পরে ১৫ জানুয়ারি বিশেষ অনুমতি মেলায় প্রার্থীদের অনুরোধে প্রচারণার সময় বাড়ানো হয়। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। 

তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে শাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। তবে উচ্চ আদালতের সোমবারের আদেশের ওপরই নির্ভর করছে এই নির্বাচনের ভবিষ্যৎ। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
সর্বশেষ খবর
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও ধরা পড়েনি ঘাতক
তালের বড়ায় ক্ষীরের মিষ্টি চমক, বাড়িতেই বানান পুরভরা সুস্বাদু পদ
তালের বড়ায় ক্ষীরের মিষ্টি চমক, বাড়িতেই বানান পুরভরা সুস্বাদু পদ
চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?
চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?
ভারত-ব্রাজিল ম্যাচের আগে কলকাতার মাঠ নিয়ে শঙ্কা!
ভারত-ব্রাজিল ম্যাচের আগে কলকাতার মাঠ নিয়ে শঙ্কা!
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন