স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে, অভিযোগ ইরানি রাষ্ট্রদূতের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫০ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

ইরানে সাম্প্রতিক সহিংসতায় স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন। 

রাষ্ট্রদূত জলিল রহিমি অভিযোগ করেন, ইরানে চলমান অস্থিরতা মার্কিন বুদ্ধিমত্তা ও পরামর্শের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে, আর সেই পরিস্থিতিকে পুঁজি করে পশ্চিমা বিশ্ব ফায়দা লুটছে। বিক্ষুব্ধ মানুষদের সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এ কারণেই বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।” 

২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনের বিষয়ে রাষ্ট্রদূত দাবি করেন, যতদিন বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল ততদিন সরকার বল প্রয়োগ থেকে বিরত ছিল। সংঘর্ষে মোট নিহতের সংখ্যা স্পষ্ট না করলেও তিনি জানান, অন্তত ১০০ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক নীতি ও আক্রমণাত্মক মনোভাবের কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত জাহনাবাদি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। তার মতে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি করতে রাজি হয়, তবে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে তোলা সব অভিযোগ থেকে সরে আসবে।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে-কোনও সম্ভাব্য হামলা প্রতিহত করতে ইরান পুরোপুরি সক্ষম বলেও জানান তিনি। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রে পোশাক যাচ্ছে কম, দামও কম 
সর্বশেষ খবর
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ