লালমাটিয়ায় ফ্ল্যাট পাবে হাদির পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৯:২১আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২০:১১

রাজধানীর লালমাটিয়ার ‘সরকারি দোয়েল’ টাওয়ারে এক হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট পাবে গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। এই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে সরকার। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
 
গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছরে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এই অর্থ খরচ করবে মন্ত্রণালয়।

এদিকে, হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য নতুন করে ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই দিন ধার্য করেন।

জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

/এসআই/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ওসমান হাদি হত্যা মামলা: অস্ত্র বিক্রেতা মাজেদুলকে জামিন দেননি হাইকোর্ট
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?