নাসির উদ্দিনের অপসারণ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২০ জানুয়ারি ২০২৬, ২১:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২১:০৭

সাবেক পুলিশ কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-সহকারী পরিচালক পদ থেকে অপসারণ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবরও আবেদন করা হয়েছে। 

রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে এ অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-সহকারী পরিচালক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের সময়ে ফেনীর ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফেনী ডিবির ওসি, ফেনী পিবিআইয়ের পরিদর্শক, কক্সবাজার ডিবির ওসিসহ অনেক পদে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক এমপি-মন্ত্রীর সঙ্গে ছিল সখ্যতা। সম্পর্ক বজায় রেখে গড়েছেন অঢেল অর্থ। বানিয়েছেন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। সরকার পতনের পর কৌশলে ভাগিয়ে নিয়েছেন আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-সহকারী পরিচালকের পদ। 

নাসির উদ্দিন বর্তমানে নিজেকে বিএনপি পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিলেও আওয়ামী লীগ আমলে পরিচয় দিতেন আওয়ামী লীগের লোক হিসেবে। যেখানেই চাকরি করেছেন সেখানে করেছেন দুর্নীতি। ফেনীতে দীর্ঘদিন চাকরির সুবাধে সেখানে গড়ে তুলেছিলেন অপরাধের রাজ্য। বিএনপি-জামায়াত দমনে ছিলেন কঠোরহস্ত। ফেনীর অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকে জেল খাটিয়ে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন। কক্সবাজারের ডিবির ওসি থাকাকালে তার সঙ্গে সাবেক এমপি আব্দুর রহমান বদি ও সাইমুম সরওয়ার কমলের সখ্যতা গড়ে ওঠে। তাদের অপরাধ ধামাচাপা দিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। 

তার মতো একজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপ-সহকারী পরিচালকের পদে আসীন থাকায় সংস্থার কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। অনেক অপরাধী তাকে ম্যানেজ করে বের হয়ে যেতে পারে ট্রাইব্যুনালের জাল থেকে। তাই তাকে তদন্ত সংস্থার উপ-সহকারী পরিচালক পদ থেকে অপসারণে প্রধান উপদেষ্টার মর্জি কামনা করছি।

/জেইউ/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী