কেরানীগঞ্জে বিএনপিনেতা গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ২৩:৫৯ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:৫৯

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে হাসান মোল্লা (৪৫) নামে এক বিএনপিনেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

গুলিবিদ্ধ হাসান হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
 
আহতের ভাই রাকিব হোসেন জানিয়েছেন, তার ভাই ওই এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি হযরতপুর ইউনিয়নের হিরো চেয়ারম্যানের বাড়ির পাশে পৌঁছালে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন হাসান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ হাসান মোল্লা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার পেটের ডান পাশে বিদ্ধ হয়। আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে ঢামেকে আনা হয়। বর্তমানে ভুক্তভোগী অপারেশন থিয়েটারে রয়েছেন।”

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি