ভোটের মাঠে উত্তাপ: প্রচারণায় বাড়ছে বিষোদগার ও অসহিষ্ণুতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২৬, ২২:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর অলিগলি থেকে শুরু করে জেলা শহরগুলো রাজনৈতিক উত্তাপে সরগরম হয়ে উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা নির্বাচনি জনসভায় একে অপরের প্রতি অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। একই সঙ্গে প্রচারণাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে গোলাগুলি এবং ঢাকায় প্রার্থীর ওপর হামলার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। 

তারেক রহমানের জনসভা ও বার্তা 

বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে বিশাল নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশের টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার অপরিহার্য। গত ১৫ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ‘ডামি’ নির্বাচন করা হয়েছিল। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।” এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার গৃহহীনদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন। 

নির্বাচনি প্রচারণায় জামায়াতের আমির

উত্তরবঙ্গে জামায়াত আমিরের সফর 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ উত্তরাঞ্চলে ব্যস্ত সময় কাটিয়েছেন। পঞ্চগড় চিনিকল মাঠের জনসভা শেষে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশে অংশ নেন। দিনাজপুরে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা চাঁদাবাজি করি না এবং করতে দেবো না। অর্থের বিনিময়ে বিচার কেনা যাবে না; আইন সবার জন্য সমান হবে।” অন্যদিকে, খুলনায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করেন। 

কেরানীগঞ্জে সহিংসতা ও মির্জা ফখরুলের প্রতিবাদ 

গত রাতে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে নির্বাচনি কার্যালয়ের পাশে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচন বানচাল করতে একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই গুপ্ত হামলা চালাচ্ছে। 

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও নোংরা পানি নিক্ষেপ 

ঢাকা-৮ আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আজ সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগে গেলে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। প্রচারণার সময় একটি ভবনের ওপর থেকে তাকে লক্ষ্য করে ডিম ও নোংরা পানি নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তিরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাসীরুদ্দীন পাটওয়ারী তার কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। 

চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করার হুঙ্কার নাহিদ ইসলামের 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার বাঁশতলা এলাকায় সমাবেশে বলেন, “১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে।” তিনি আগামী নির্বাচনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করার ডাক দেন। 

বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি হুঁশিয়ারি 

নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে তীব্র বাক্যযুদ্ধ শুরু হয়েছে। ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সূত্রাপুর এলাকায় এক সভায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি চাইলে ঢাকায় জামায়াত-শিবিরকে রাস্তায় নামতে দেওয়া হবে না।” তিনি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ‘সাবধান’ হওয়ার আহ্বান জানান।

এদিকে খুলনায় এক কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ না করে বলেন, “লন্ডন থেকে মুফতি ডিগ্রি নিয়ে আসা একজন আমাদেরকে কুফরি ফতোয়া দিচ্ছেন। এটি অত্যন্ত বাড়াবাড়ি। আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম বলে অনেক কথার জবাব দেইনি।” কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বিএনপি ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা করে বলেন, “কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বাসায় গেলে তাকে আটকে রাখবেন।” 

উৎসবমুখর পরিবেশে অন্যান্য প্রার্থীর প্রচারণা 

রাজধানীর অন্যান্য আসসেও প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রচার চালিয়েছেন। 

ঢাকা-৫ ও ৬: যাত্রাবাড়ী এলাকায় ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও জনসভা করেন। 

ঢাকা-১৩: মোহাম্মদপুর এলাকায় ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ব্যাপক প্রচারণা চালান। 

ঢাকা-৮: আরামবাগ ও শাহজাহানপুর এলাকায় ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। 

প্রচারণার দ্বিতীয় দিনে একদিকে যেমন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে, অন্যদিকে পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য ও হামলার ঘটনাও ঘটতে দেখা গেছে। 

 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম