কেরানীগঞ্জে গুলিবিদ্ধ ওই বিএনপি নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসান হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “বিকালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

গত ২২ জানুয়ারি রাতে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে  গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হলে তার অস্ত্রোপচার করা হয়।

হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি