ছয় কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ২০:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২০:২৪

জাতীয় নির্বাচন সামনে রেখে পরিচালিত অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ছে। 

আইএসপিআর বলছে, নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান ও টহল চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। অভিযানে মাদক কারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুনায়েদ ওরফে মুন্নার বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (আইস), ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি, আটটি দেশীয় অস্ত্র ও ৪৭ রাউন্ড তাজা গোলাবারুদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে এসব মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশে মজুত করে রাখা হয়েছিল।

এদিকে পৃথক আরেকটি অভিযানে বরগুনার বামনা উপজেলা থেকে চিহ্নিত মাদক কারবারি সালমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জামাদি, একটি মোবাইল ফোন এবং নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে ভোলার দৌলতখান উপজেলায় পরিচালিত আরেক অভিযানে ১০টি ককটেল ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/জেইউ/এবিএম/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম