যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ২ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৫

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে শনিরআখড়া প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে খায়রুল হোসেন কামরুল (২০) এবং ফয়েজ উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২৭)। খায়রুল ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং ইয়াসিন পেশায় মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ব্যবসায়ী ছিলেন। 

নিহতদের বন্ধু মাহাদি ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে শনিরআখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মুরগিবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার পর রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান মো. ইয়াসিন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

/এআইবি/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম