ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় লিফলেট, পোস্টার ও ব্যানার ব্যবহারের ক্ষেত্রে এবার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রচারণায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শর্তসাপেক্ষে সাঁটানো যাবে ফেস্টুন ও ব্যানার। সেক্ষেত্রে অপচনশীল দ্রব্য, যেমন— পলিথিন, প্লাস্টিক বা রেক্সিন ব্যবহার করা যাবে না।
এদিকে, পোস্টার নিষিদ্ধ থাকায় এবার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাঠের ফ্রেমে কাপড়ের ফেস্টুনে ঝুঁকেছেন প্রার্থীরা। এতে ব্যস্ততা বেড়েছে ফেস্টুনের কাঠের ফ্রেম তৈরিতে নিযুক্ত কারিগরদের।
নির্বাচনি প্রচারণার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন কাঠের ফ্রেমে সংযোজনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কাজের চাপ বেড়েছে সংশ্লিষ্ট কারিগরদের। মেহেদী হাসানের ক্যামেরায় চলুন দেখে নেওয়া যাক, পোস্টার ও ফেস্টুনের কাঠের ফ্রেম তৈরির ব্যস্ততা-









