মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যারসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩০

রাজধানীর গুলিস্তান থেকে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা মো. আসাদুজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দু’টি ল্যাপটপ, চোরাই মোবাইল, বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ অর্থ জব্দ করা হয়।

শনিবার রাতে রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপির মিডিয়া বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিস্তানের পাতাল মার্কেটের গেট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল কোম্পানির নির্দিষ্ট আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা হচ্ছে এমন খবরে শনিবার রাতে সেখানে অভিযান চালায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। ওই দোকান থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দু’টি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে, যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে তাদের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা আইএমইআই পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় মোবাইলগুলো গোপনে বিক্রি করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
ডিএমপির অভিযানে একদিনে ৪৬০ জন গ্রেফতার, মিরপুরে সবচেয়ে বেশি
কাজে আসেনি ৪০ কোটি টাকা, চুরি হয়ে গেছে সরকারের কোটি টাকার যন্ত্রপাতি
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী