ট্রাফিক আইন লঙ্ঘন: চব্বিশ ঘণ্টায় ডিএমপির ১৮১১ মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮১১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (২৫ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ড ভ্যান, ৫১টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারি বিভাগে ৫টি বাস, ৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৩টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ৯টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ৫৪১টি মোটরসাইকেলসহ মোট ৭৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১০টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি  সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। অভিযানকালে মোট ৪১৯টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে। 

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম