৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা, তদন্তে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ৭টি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদল নেত্রী। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সদস্য জান্নাতুল ফেরদাউস জুই এই মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

মামলায় অভিযুক্ত ৭টি পেজ হলো— ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা-অফিশিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন এবং হারুল হক।

মামলার আরজিতে বলা হয়, বেশ কিছু দিন ধরে আসামিরা পরস্পর যোগসাজশে জান্নাতুল ফেরদাউস জুই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাক্টিভিজম থেকে সরিয়ে দিতে তাদের আইডিতে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য মন্তব্য করে আসছে। অভিযোগ রয়েছে, আসামিরা ‘বট আইডি’ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা বিকৃত ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।

গত ২৩ ডিসেম্বর বাদী ও এক সাক্ষীকে নিয়ে অশালীন মন্তব্য করার পাশাপাশি আসামিরা ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করে। এছাড়া মেসেঞ্জারে অশালীন হুমকি এবং সামাজিকভাবে হেয় করার অভিযোগও আনা হয়েছে এই মামলায়। 

/এএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের