আচরণবিধি ভঙ্গে ৯৪ মামলায় ৯ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২

সারা দেশের ৩০০টি আসনের মধ্যে ১২৮টি আসনে নির্বাচনি প্রচারণায় আচরণ বিধিমালা ভঙ্গ হয়েছে। এসব ঘটনায় ৯৪টি মামলা দায়ের এবং ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত ১২৮টি নির্বাচনি এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে। এরমধ্যে আচরণবিধি ভঙ্গ হয়েছে ১৪৪টায়। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন, তার পরিমাণ ৯ লাখ ৫৫০০ টাকা। জানুয়ারির ৮ তারিখ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এ জরিমানা করা হয়।

এই কমিশনার আরও বলেন, আপনারা জানেন, প্রত্যেকটা নমিনেশন পেপারের সঙ্গে দলীয় প্রধানের এবং প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদের একত্র করে তাদেরকে অঙ্গীকার  করিয়েছে যে, তারা আচরণবিধি পরিপন্থি কাজ করবেন না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে, অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে... আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যক্রম হয়েছে। কিন্তু রাস্তা-ঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে বুঝতে পারেন যে, এত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কারণ কী? কারণ হচ্ছে, এই যে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী এবং দল অঙ্গীকার করেছে, সে অঙ্গীকারের বহিঃপ্রকাশ। পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনি কাজে রয়েছেন, তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন। ফলশ্রুতিতে আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম