স্ত্রীসহ কাস্টমসের সাবেক কর্মকর্তার দুই ফ্ল্যাট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ভূইয়া মফিজুর রহমান ও তার স্ত্রী দিলশাদ জাহান লুসির নামে ঢাকার দক্ষিণখানে দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক রোমান উদ্দিন ফ্ল্যাট দুটি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মফিজুর রহমান ৯২ লাখ ১০ হাজার ২৩৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখার অভিযোগে দুদক গত বছরের ১৪ অক্টোবর মামলা করেন।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, মফিজুর রহমান সম্পদ ও বাড়িগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন, যা করতে পারলে মামলার বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশই ব্যর্থ হবে। এমতাবস্থায় এ স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

/এএসএ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম