ধানম‌ন্ডি‌তে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:০৩

রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার (৪৭) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এই ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক যাচাই-বাছাই শেষে রনিকে মৃত ঘোষণা করেন। 

নিহত রনি বাগেরহাট জেলার চিতলমারি শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকা‌রের ছেলে। হাজারীবাগ বউবাজার এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন নিহত দুই সন্তানের জনক রনি।

নিহতের ছেলে রায়হান খন্দকার জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডির তিন নম্বর রোডে পিঠা বিক্রেতা রুবেলের সঙ্গে ভ্যান ভাড়া নিয়ে রনির বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল তার বাবাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই সময় আশপাশের লোকজন রুবেলের এক সহযোগীকে আটক করে।

ধানমন্ডি থানার এসআই শাহজালাল বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্ত খননে রনির মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের