বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৮

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হাবিবুরের বিরুদ্ধে গত বছরের ২৮ জানুয়ারি চারটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এই ঘটনায় হাবিবুরকে সিভিল এভিয়েশনের দুর্নীতির ‘বরপুত্র’ বলে অভিহিত করা হয়।

দুদকের অভিযোগে বলা হয়েছে, চাকরি জীবনের শুরু থেকেই হাবিবুর নানা অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বেবিচকের বড় প্রকল্পগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা ছিল গভীর। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও সরকারের দেওয়া ৫০ কোটি টাকার চেক ঘুষের আশায় দেরি করায় অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত হয়। পরে তিন গুণ মূল্য পরিশোধের সিদ্ধান্ত আসায় সরকারের ১০০ কোটি টাকার ক্ষতি হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে প্রকল্পের দেখভাল থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের “ম্যানেজ” করে রেহাই পেয়েছিলেন হাবিবুর।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী