মুগদায় শিশু অপহরণ: বাবাসহ অপহরণকারী রিকশাচালকের দোষ স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে তিন বছরের শিশুকে অপহরণের মামলায় অটোরিকশাচালক চান মিয়া এবং তার বাবা নূর মোহাম্মদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এই দু’জনের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে দু’জনকেসহ চান মিয়ার মা চান মালা এবং ছোট ভাই জাকিরের স্ত্রী কুলসুমকে কারাগারে পাঠানো হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই নাজমুল আলম চার আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে চান মিয়া এবং নূর মোহাম্মদ স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন তিনি। এছাড়া
চান মালা ও কুলসুমকে কারাগারে আটকে রাখার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বাবা-ছেলের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই কাজী জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে র‌্যাব। ওই তাদের কাছ থেকে অপহৃত শিশু হিসান রহমানকে উদ্ধার করা হয়। আর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর মান্ডার মাহিমের গ্যারেজ থেকে চান মিয়ার ছোটভাই জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

গত বুধবার সকাল ১১টার দিকে ছেলেকে নিয়ে মুগদা হাসপাতালে যান সুমাইয়া আক্তার। ডাক্তার দেখানো শেষে দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ থেকে মেইন গেটের সামনের রাস্তায় যান। সেখানে ছেলে পানি চাইলে পাশেই দোকানে পানি কিনতে যান সুমাইয়া। ছেলেকে বসিয়ে রাখেন রিকশাতেই। পানি নিয়ে ফিরে এসে দেখেন ছেলেসহ রিকশাটি উধাও। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির মা মুগদা থানায় মামলা করেন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের