মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক শাহিনা খাতুন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তাদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

পরে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, ২০১১ সালে জামালপুরের ৪৯ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা সুবিধার জন্য হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৪৯ মুক্তিযোদ্ধার পক্ষে রায় দেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

তিনি আরও বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগের আদেশ অমান্য করে গত ৩০ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে ৪৯ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বিষয়ে নতুন করে যাচাই-বাছাই করার জন্য নোটিশ জারি করা হয়। আপিল ও হাইকোর্ট বিভাগে ৪৯ জন মুক্তিযোদ্ধার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থাকার পর নতুন করে নোটিশ জারি করে তারা আদালত অবমাননা করেছে। আদালতে এই বক্তব্য তুলে ধরেছি। শুনানি শেষে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছেন।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের