গৃহকর্মী নির্যাতন : বিমানের এমডি ও তার স্ত্রীসহ ৪ জন কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪

১১ বছরের শিশু গৃহকর্মী মোহনাকে পৈশাচিক নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। 

কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন ওই বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তরা থেকে তাদের গ্রেফতার  করে পুলিশ। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন তাদের জামিন প্রার্থনা করে বলেন, “শফিকুর রহমান একজন সরকারি কর্মকর্তা, তিনি কাজের চাপে বাসায় থাকেন না। তিনি বা তার অসুস্থ স্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত নন। ভিকটিমকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে দেওয়া হয়েছে। তারা এসবের কিছুই জানেন না।”  

রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে আদালতে বলেন, “পেটের দায়ে ১১ বছরের শিশুটি ওই বাসায় কাজে গিয়েছিল। ঢোকার পর থেকেই তাকে নিয়মিত নির্যাতনের মাধ্যমে জর্জরিত করা হয়েছে। তার শরীরের অবস্থা অত্যন্ত ভয়াবহ।” উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ভুক্তভোগী মোহনার বাবা হোটেল কর্মচারী গোলাম মোস্তফার দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের জুন মাসে মোহনাকে ওই বাসায় কাজে দেওয়া হয়। আসামিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোহনার বিয়েসহ যাবতীয় খরচ তারা বহন করবেন। গত ২ নভেম্বর মোহনাকে শেষবার সুস্থ অবস্থায় দেখেছিলেন তার বাবা। এরপর থেকে আর দেখা করতে দেওয়া হয়নি। 

গত ৩১ জানুয়ারি মোহনা অসুস্থ জানিয়ে তাকে নিয়ে যেতে বলেন বিথী। সন্ধ্যায় মোহনাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হলে দেখা যায়, তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। মোহনা ঠিকমতো কথা বলতে পারছিল না। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মোহনা জানায়, গত নভেম্বর মাসে তার বাবা দেখা করে যাওয়ার পর থেকেই শফিকুর রহমান ও বিথীসহ অন্যরা সামান্য কারণে তাকে মারধর করতেন। এমনকি আগুনে তপ্ত খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম