‘খোলা ড্রামের তেলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩

বাজারে খোলা ড্রামে বিক্রি হওয়া ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সাধারণত অনুপস্থিত বা অপর্যাপ্ত থাকে। কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত নন-ফুড গ্রেডের ড্রামে তেল বিক্রি হওয়ায় দূষণ ও ভেজাল মেশানোর সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে ভিটামিন ‘এ’ ঘাটতির প্রবণতা বাড়ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বিবৃতিতে একথা জানায় সংস্থাটি। দিবসটির এবছরের প্রতিপাদ্য—“নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—বাস্তবায়নের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে খোলা ড্রামে বিক্রি হওয়া ভোজ্যতেলকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশিরভাগ প্যাকেটজাত তেল নিরাপদ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। তবে ভোজ্যতেল স্বাস্থ্যসম্মত রাখতে আলো প্রতিরোধী অস্বচ্ছ মোড়ক প্রয়োজন। সূর্যরশ্মি, বাতাস ও অক্সিজেনের সংস্পর্শে তেলের ভিটামিন ‘এ’ নষ্ট হয় এবং তেল নষ্ট হতে থাকে।

জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, ৬–৫৯ মাস বয়সি শিশুদের ৫০.৯ শতাংশ, অর্থাৎ দুইজনের মধ্যে একজন, ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। সরকার ২০১৩ সালে আইন করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়া ভোজ্যতেল বিক্রি নিষিদ্ধ করেছে। তবে খোলা ড্রামে বাজারজাতকরণ এখনও আইন বাস্তবায়নের বড় বাধা।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ভিটামিন সমৃদ্ধ তেল জনগণের পুষ্টি ঘাটতি কমাতে এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়নে কার্যকর। খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ হলে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

/এসআই/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম