নির্বাচন না হওয়ার কোনও সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি: সেনাপ্রধান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, “নির্বাচন না হওয়ার কোনও সুযোগ নেই।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আয়োজিত মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনি পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

সেনাপ্রধান বলেন, “নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং পুলিশসহ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। আমাদের সবার লক্ষ্য একটাই, আর তা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।” 

নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বিকাশসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ ‘মানি ট্রানজেকশন’ হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এ ধরনের কার্যক্রম ঠেকাতে নজরদারি অনেক গুণ জোরদার করা হচ্ছে।”

ভোটের দিন বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনি এলাকায় কিছু দুর্বৃত্ত থাকতে পারে, যারা ব্যালট ছিনতাই, কারচুপি বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি বলেন, “এই ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনে তাৎক্ষণিক আটক অথবা মামলা—আইন অনুযায়ী যা প্রযোজ্য, সেই ব্যবস্থা নিতে হবে।” 

/জেইউ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম