শবে বরাতে পুরান ঢাকায় বাহারি হালুয়া-রুটির ধুম

জবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৪ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৪

পবিত্র শবে বরাত উপলক্ষে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী হালুয়া-রুটি বিক্রিকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শত বছরের সামাজিক রীতি ধরে রেখে এ বছরও অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কজুড়ে শামিয়ানা টাঙিয়ে বাহারি রুটি ও হালুয়ার পসরা সাজিয়েছেন দোকানি ও হকাররা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে চকবাজার, রায়সাহেব বাজার, আরমানিটোলা, নাজিরাবাজার, সূত্রাপুর, নারিন্দা, গেন্ডারিয়া ও লক্ষীবাজার ঘুরে দেখা যায়—ফুল, মাছ, হাঁস, প্রজাপতি এমনকি কুমির আকৃতির নকশায় তৈরি ফেন্সি রুটি বিক্রি হচ্ছে। এসব রুটির সঙ্গে রয়েছে বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, সেমাই ও নানা ধরনের পিঠা।

দোকানিরা জানান, রুটি তৈরিতে ময়দা, দুধ, ডিম, ঘি, কিসমিস, সাদা তিল ও কাজুবাদাম ব্যবহার করা হয়। আর হালুয়া তৈরিতে ব্যবহৃত হয় পেঁপে, চালকুমড়া, মিষ্টি কুমড়া, ডাল ও সুজি। আকৃতি ও মানভেদে রুটির দাম কেজিপ্রতি ১৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। হালুয়া বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ৪৫০ টাকায়।

রাজধানীর পুরান ঢাকায় হালুয়া-রুটির পসরা (ছবি: নাসিরুল ইসলাম)

তবে দোকানিদের ভাষ্যমতে, এ বছর আগের তুলনায় দোকানের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, ফলে বিক্রি তুলনামূলক কম।

নারিন্দা মোড়ে রুটির দোকান বসিয়েছেন ইদ্দিস মোল্যা। প্রায় ৩৫ বছর ধরে শবে বরাত এলেই তিনি দোকান নিয়ে বসেন। তিনি বলেন, “আগে চারপাশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত, বেচাকেনাও হতো অনেক ভালো। এবার দোকান বেশি হওয়ায় বিক্রি মোটামুটি।”

সূত্রাপুর বাজারে টিকরা হট ব্রেড অ্যান্ড লাইভ বেকারির কর্মচারী মারুফ বলেন, “দুপুর থেকে দোকান বসিয়েছি। অনেকে আসছেন, কিনছেন; আবার অনেকে দাম শুনে ফিরে যাচ্ছেন।”

রাজধানীর পুরান ঢাকায় হালুয়া-রুটির পসরা (ছবি: নাসিরুল ইসলাম)

রায়সাহেব বাজার মোড়ে দোকান বসানো সজিব জানান, আশপাশে বেশি দোকান থাকায় এ বছর প্রতিযোগিতা বেশি, ফলে বেচাকেনা আগের তুলনায় কম হচ্ছে।

লক্ষীবাজারে রুটি ও হালুয়া কিনতে আসা রাবেয়া খাতুন বলেন, “বাসার সবার জন্য রুটি-হালুয়া কিনতে এসেছি। গ্রামে থাকলে বাসায় বানানো হতো, কিন্তু শহরের ব্যস্ততায় তা আর হয়ে ওঠে না।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শবে বরাতে হালুয়া-রুটি খাওয়ার কোনও ধর্মীয় বাধ্যবাধকতা না থাকলেও এটি দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে আগের তুলনায় এই উৎসবের আমেজ ধীরে ধীরে কমে যাচ্ছে।

রাজধানীর পুরান ঢাকায় হালুয়া-রুটির পসরা (ছবি: নাসিরুল ইসলাম)

কলতাবাজারে দীর্ঘদিন ধরে বসবাসকারী অহনা ইসলাম বলেন, “শবে বরাত মানেই একসময় আমাদের এলাকায় উৎসবের ধুম পড়ত। সবাই সবার বাড়িতে যেত, গল্প করত, আনন্দ করত। এখন সেগুলো অনেকটাই কমে গেছে। তবুও আশা করি এই ঐতিহ্য একদিন হারিয়ে যাবে না।”

ইতিহাসবিদদের মতে, উনিশ শতকের শেষ দিকে ঢাকার নবাবদের হাত ধরেই শবে বরাতে হালুয়া ও মিষ্টি বিতরণের রীতি জনপ্রিয় হয়। মুঘল আমল থেকে চলে আসা এই সংস্কৃতি সময়ের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ ছাড়িয়ে সামাজিক উৎসবে রূপ নিয়েছে।

/এম/  
সম্পর্কিত
নিমতলী দেউড়ি, যার এক ফটকেই লুকিয়ে নবাবি আমলের গল্প
পুরান ঢাকায় দুর্গাপূজার প্রস্তুতি: দাম বাড়ায় কমেছে কেনাবেচা
পুরান ঢাকার স্বাদে জমজমাট বিফ ভুনা
সর্বশেষ খবর
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত