রাজধানীতে এসির কাজ করতে গিয়ে নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২

রাজধানীর বাংলামোটরে একটি ভবনে এয়ারকন্ডিশনারের (এসি) আউটডোর ইউনিট স্থাপনের কাজ করার সময় নিচে পড়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সবুর (২২)। তিনি ‘ইলেকট্রো মার্ট’ কোম্পানিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত আব্দুস সবুরের সহকর্মী মাসুদ জানান, তারা ‘ইলেকট্রো মার্ট’ কোম্পানিতে এসির টেকনিশিয়ান হিসেবে চাকরি করেন। আজ বিকালে তারা বাংলামোটরের ‘স্বপ্নধরা কমপ্লেক্সে’ এসি লাগানোর কাজ করছিলেন। অন্য সহকর্মীরা ভবনের ভেতরে থাকলেও আব্দুস সবুর একতলার ওপরে এসির আউটডোর ইউনিটে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, আব্দুস সবুর রাজধানীর উত্তরা এলাকায় থাকতেন। দুই মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

/এআইবি/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি