গণভোটে ‘না’এর পক্ষে রাষ্ট্র ও মিডিয়ার একটি অংশ কাজ করছে: সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী আজাদির ক্যাম্পেইন চলাকালে ‘রাষ্ট্রের একটা অংশ’, ‘ডিপ স্টেটের একটা অংশ’, ‘মিডিয়ার একটা অংশ’ এবং ‘ফ্যাসিস্টের একটা অংশ’ ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, "এই শত্রুদেরকে আমাদের চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে চায়।"

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সম্মিলিত ছাত্র সংসদের দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন পরিচালনা উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েতে তিনি এ কথা বলেন।

গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় জাতীয় পার্টির প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা খুনি হাসিনা সরকারকে সহযোগিতা করেছে, তারা এখন গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। জাতীয় পার্টির কিছু নেতা অতীতে “গণতন্ত্রবিরোধী” ভূমিকা রেখেছে। গত ১৫ বছরে সব গণবিরোধী কর্মকাণ্ডের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

জুলাই বিপ্লবের হতাহতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ এবং ৪০ হাজার আহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের পেছনে জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি “অন্যতম মাস্টারমাইন্ড” হিসেবে অভিযুক্ত করেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ে শেখ হাসিনা ভারতে পালিয়েছেন। তবে আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে, ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা সাবধান করছি—এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে।

সাদিক কায়েম বলেন, যারা জুলাই বিপ্লবের শহীদদের চেতনাকে ধারণ না করে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে জনগণ আগামী ১২ তারিখ গণরায় দেবে।

/এম/  
সম্পর্কিত
গরুটা হুমকি দিচ্ছে, এটা তোমার বাপের দেশ দখল করে নিবা: কর্নেল অলি
সরকার জনগণের রায় অস্বীকার করছে, দাবি আখতার হোসেনের
গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি