জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলা 

গ্রেফতারের ১৪ দিন পর জামিন পেলেন সাবেক উপজেলা চেয়ারম্যান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৪

রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. সজিব ইসলাম নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহেদুল হক জামিন পেয়েছেন। গ্রেফতারের ১৪ দিন পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত ১০ হাজার টাকা মুচলেকায় এই জামিন আদেশ দেন বলে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখা (জিআরও) থেকে নিশ্চিত করা হয়েছে।  

আদালত সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ভোরে ধানমন্ডি এলাকা থেকে জাহেদুল হককে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৩ ফেব্রুয়ারি তার আইনজীবীরা পুনরায় জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডি এলাকায় অংশ নেন ভুক্তভোগী মো. সজিব ইসলাম। ওই দিন বিকেল ৫টার দিকে তিনি কোমরে গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই ঘটনায় ২০২৫ সালের ১৯ ডিসেম্বর সজিব ইসলাম বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১১৪ জনকে এজাহারনামীয় এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক এই উপজেলা চেয়ারম্যান ওই মামলার ৫৯ নম্বর এজাহারনামীয় আসামি। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম