শ্রম আইন সংশোধনের সরকারি উদ্যোগের প্রতিবাদ সিবিইউ-টিবিইউ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৬

শ্রম আইন সংশোধনের সরকারি উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিইউ) ও টালো বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন (টিবিইউ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানায় তারা।

তাদের দাবি, বৈদেশিক মুদ্রায় বিনিয়োগকৃত জ্বালানি কোম্পানিগুলোর কর্মীদের অধিকার ও স্বার্থ খর্ব করে শ্রম আইন করা যাবে না। সিবিইউ ও টিবিইউ বলছে, সরকার স্বার্থন্বেষী মহলকে সুবিধা দিতে শ্রমিকদেরকে তাদের বৈধ পাঁচ শতাংশ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে সিবিইইউর সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক লিখিত বিবৃতি পাঠ করেন। এ সময় সিবিইইউর সভাপতি মোস্তফা সোহেল ইকবাল, টিবিইউ’র সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদ, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শদাতা পরিষদের (টিসিসি) শ্রম প্রতিনিধি রুহুল আমিন, নাজমা আখতার, বাবুল আখতার, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা বলেন, সমগ্র জাতির দৃষ্টি যখন আসন্ন জাতীয় নির্বাচনের দিকে, তখন সরকার বিশেষ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাড়াহুড়ো করে শ্রম বিধিমালা এবং শ্রম আইন সংশোধনের চেষ্টা করছে।

লিখিত বিবৃতিতে মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক বলেন, “সরকার শ্রমিক নেতাদের মতামত ও প্রতিবাদ উপেক্ষা করে সংশোধনী প্রক্রিয়া চূড়ান্তের চেষ্টা করছে। সিবিইইউ ও টিবিইইউ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এটি কোনও নিয়মিত প্রশাসনিক পদক্ষেপ নয় বরং জাতীয় শ্রমিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং বিদেশী কোম্পানিগুলোকে অন্যায্য সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র।”

/আইএ/এবিএম/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম