ডেমরায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৪

রাজধানীর ডেমরার হাজীনগরের ইশরাত জাহান রত্না (২০) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটনাটি ঘটে। ভোর ৪টার দিকে রত্নাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই করে তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

নিহত রত্না শরিয়তপুরের সখিপুর উপজেলার আবুল বাশারের মেয়ে। বর্তমানে ডেমরার হাজীনগরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। উচ্চ মাধ্যমিকে পড়া রত্নার ৭ থেকে ৮ মাস আগে সৌদি প্রবাসী সৌরভের সঙ্গে বিয়ে হয়।

নিহতের ভাই নুরুন্নবী জানান, স্বামী সৌরভের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় মনোমালিন্য হয় রত্নার। অভিমানে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাদের কোনও অভিযোগ নেই।

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী