বিএনপি জোটের প্রার্থী কাসেমীর নামে মামলা, তদন্তে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন এক সাংবাদিক। মানহানির অভিযোগ এনে রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে ‘নিউজ নারায়নগঞ্জ ২৪ ডটকম’ এর সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কাসেমী বাদেও মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।”

মামলায় অভিযোগ করা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালে মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। পরবর্তীতে ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর প্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাকে দেড় লাখ টাকা জরিমানা করে।

গত ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে চায়ের দোকানে আকাশ ও অন্যান্য সাক্ষীরা মোবাইলে দেখতে পান আসামিদের পরিচালিত ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের লোগো এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। আপত্তিকর ও মানহানিকর ভিডিওটি ওই দিন রাত ১১টার দিকে ফেসবুক পেইজ থেকে মুছে ফেলা হয়।

কাসেমী ও অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটালের বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি করেছে বলে অভিযোগে দাবি করা হয়।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম