জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬

জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদেরকে স্বাগত জানান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবাধিকারকর্মী মো. নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, নাবিলা ইদ্রিস এবং ইলিরা দেওয়ান।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা দেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর কমিশনের চলমান কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি কেন, কী আছে নতুন খসড়ায় 
সাক্ষাৎকারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারকেই নিতে হবে, একটু সময় দিয়ে দেখি
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই