ভোটোকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ‘অগণতান্ত্রিক’, দাবি ডাকসু ভিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭

ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের কাছে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। সিইসি আমাদের আশ্বাস দিয়েছেন, শিগগিরই এ সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “কারচুপির নির্বাচন তরুণ সমাজ মেনে নেবে না। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনও ধরনের ইঞ্জিনিয়ারিং বা পেছন দিক দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। গত ১৬ বছর ধরে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি ইতিবাচক আমেজ তৈরি হয়েছে। সেই আমেজ নষ্ট করতে বিভিন্ন ধরনের অপপ্রয়াস ও ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্বেগ জানাতেই আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি।”

তিনি বলেন, “বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্রতিটি ক্যাম্পাসে অত্যন্ত সুসংগঠিত ও প্রশিক্ষিত একটি ফোর্স। অতীতে ছাত্র সংসদ নির্বাচনে বিএনসিসি সদস্যদের পেশাদার আচরণ প্রশংসনীয় ছিল। আনসারের তুলনায় তাদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা আরও সুসংগঠিত। নির্বাচন কমিশন প্রথমে ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত নিলেও পরে তা বাতিল করে। আমরা ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের দাবি জানিয়েছে।”

সাদিক কায়েম অভিযোগ করে বলেন, “বিভিন্ন এলাকায় প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে নারীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব ক্ষেত্রে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে।” 

/এএজে/এবিএম/
সম্পর্কিত
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের