‘রাজনীতিতে অর্থ-পেশিশক্তি-ধর্ম-পুরুষতান্ত্রিকতার প্রভাব প্রবল হয়ে উঠেছে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১১ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১১

দেশের বর্তমান রাজনীতিতে অর্থ, পেশিশক্তি ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতার প্রভাব প্রবল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এমন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাজনীতিতে বর্তমানে অর্থ, পেশিশক্তি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতার প্রভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। এই অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভোটাধিকার সঠিকভাবে চর্চা করতে পারবেন কি না, তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। আমরা টিআইবি’র পক্ষ থেকে এই উদ্বেগের কথা ইসি’র আইনশৃঙ্খলা মনিটরিং সেলকে জানিয়েছি।” তিনি জানান, সেলের প্রধান ও কমিশনার সানাউল্লাহ এই তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, “এটি অনেকটা মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত। আমরা এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে প্রযুক্তির ব্যবহার বন্ধ না করে বরং এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।” 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
সর্বশেষ খবর
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি ওলামা-মাশায়েখদের
সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি ওলামা-মাশায়েখদের
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন একটি দলের প্রধান নেতা: রাশেদ খাঁন 
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন একটি দলের প্রধান নেতা: রাশেদ খাঁন 
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে