কারাগারে পোস্টাল ব্যালটে সালমান-আনিসুলের ভোট দেওয়ার তথ্য সঠিক নয়: আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার তথ‍্যটি মিথ্যা বলে জানিয়েছেন তাদের অন্যতম আইনজীবী পলাশ চন্দ্র রায়।

বিষয়টি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন তাদের আইনজীবীরা।

পরে আইনজীবী পলাশ সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমার মক্কেলরা জেলখানা থেকে ভোট দিয়েছেন—এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। এ খবরটি বিভিন্নভাবে জানতে পেরেছেন তারা। অথচ তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা।

তিনি আরও বলেন, কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। কিন্তু আমার মক্কেলরা নিবন্ধনই করেননি। তাই ভোট দেওয়ার কোনও প্রশ্নই আসে না।

আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে, একটি বিশেষ মার্কায় তিনি ভোট দিয়েছেন। যেহেতু তিনি নিবন্ধিত হননি, সেহেতু ভোটও দেননি। সুতরাং, খবরটি মিথ্যা বলে আমাদের নিশ্চিত করেছেন মক্কেলরা।

পলাশ চন্দ্র বলেন, এদিন এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষী হাজির করার কথা ছিল। কিন্তু কোনও সাক্ষী আনতে পারেনি প্রসিকিউশন। তারা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
এক মামলায় সালমান এফ রহমানের জামিন
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ