ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র একদিন। গুরুত্বপূর্ণ এদিন আবহাওয়া কেমন থাকবে, এমন প্রশ্ন অনেকের। আবহাওয়া অধিদফতর বলছে, ১২ ফেব্রুয়ারি আবহাওয়া শুষ্ক থাকবে। হবে না বৃষ্টি।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সই করা এক পূর্ভাবাস বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

ভোটের দিনের পূর্ভাবাসের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।  সময়টিতে ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

/এবিএম/
সম্পর্কিত
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
সর্বশেষ খবর
একযোগে কর্মবিরতিতে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা, দাবি কী?
একযোগে কর্মবিরতিতে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা, দাবি কী?
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
জাতীয় বিশ্বিবদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  
জাতীয় বিশ্বিবদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  
হাইকোর্টে দ্রুত রামিসা হত্যা মামলার শুনানির ব্যবস্থা করবো: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্টে দ্রুত রামিসা হত্যা মামলার শুনানির ব্যবস্থা করবো: অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট