জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুন ২০২৬, ১৩:৪৭আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬:১০

দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে প্রশিক্ষণের আওতায় আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক। এ লক্ষ্যে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি সম্পাদিত হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কার্যক্রমও চলমান রয়েছে।

উপাচার্য আরও বলেন, দেশের শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদার করা হচ্ছে। একই সঙ্গে গবেষণা সক্ষমতা বাড়াতে ইনস্টিটিউট অব সাস্টেইনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া স্বল্প ও দীর্ঘমেয়াদি দক্ষতার চাহিদা নিরূপণে একটি বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করা হচ্ছে। এর ফলাফলের ভিত্তিতে নতুন দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
নিজ নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ