প্রিসাইডিং অফিসারকে অসহযোগিতার অভিযোগ, আইএসটি’র অধ্যক্ষসহ আটক ৩ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫১

রাজধানীর ঢাকা-১০ আসনের ধানমন্ডি এলাকায় ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) ভবন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন— প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মজিদ এবং দুই দারোয়ান কিরোন ও তানজিল। 

সাইফুল ইসলাম জানান, ভোটকেন্দ্রটির প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালনের অংশ হিসেবে আইএসটি ভবনে এসে প্রিন্সিপালের কক্ষ খুলে দেওয়ার জন্য দারোয়ানকে নির্দেশ দেন। তবে দারোয়ান কক্ষ খুলতে অস্বীকৃতি জানান এবং প্রিন্সিপালের কক্ষের চাবি চাইলে তাও দিতে অস্বীকার করেন।  

তিনি আরও জানান, প‌রে প্রিসাইডিং অফিসার বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. আব্দুল মজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনিও কক্ষ খুলে দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি নিয়ে দেরি করেন। 

ভোটকেন্দ্রের কাজে অসহযোগিতা ও সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অজিহাতনুরকে জানানো হয়। তাদের নির্দেশনায় ঘটনার প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্সিপালসহ তিনজনকে আটক করা হয়। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ 
উত্তরখানে আগুনের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট